বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

শিবগঞ্জে অবহেলিত রংফুল বেগমের পাশে ইউএনও, মাজহারুল ইসলাম

Reporter Name / ১১৭
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিবগঞ্জ উপজেলা প্রতিবেদক: আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের অবহেলিত রংফুল বেগমের পাশে দিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মো. মাজহারুল ইসলাম। সন্তান থেকেও পাশে নেই কেউ, এমন একাকীত্ব আর অভাবের মধ্যে দিন কাটছিল ৮০ বছর বয়সী বৃদ্ধা রংফুল বেগমের। অবশেষে তার কষ্টের কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রংফুল বেগমের মানবেতর জীবনের খোঁজ পেয়ে তার সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তার বসবাসের সুবিধার জন্য দেওয়া হয়েছে ঘর তৈরির টিন। এছাড়াও তাৎক্ষণিক সহায় হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে: নগদ অর্থ, শাড়ি এবং শুকনা খাবার। এবিষয়ে মাজহারুল ইসলাম বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রংফুল বেগমের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র এবং এই বৃদ্ধা যেন ভবিষ্যতে অর্থকষ্টে না পড়েন, সেজন্য তাকে নিয়মিত সরকারি বয়স্ক ভাতার আওতায় আনতে উপজেলা সমাজসেবা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, সমাজের বিত্তবানরাও যেন অসহায় রংফুল বেগমদের পাশে এভাবে এগিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com