বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে অটোরিকশা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

Reporter Name / ৯৩
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,শরিফুল ইসলাম:রাজশাহী মহানগরীতে অটোরিকশা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন করে সংঘবদ্ধ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন- নগরের হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মাসুদ রানার ছেলে তানভীর রানা প্রান্ত (২২), লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মোহাম্মদ ইনসানের ছেলে শামীম (৩৫), আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার জামালের ছেলে রাব্বি (২০) এবং ভাটাপাড়া এলাকার মোকলেসের ছেলে নূর আলম (২৫)।পুলিশ জানায়, নিহত অটোরিকশা চালক মামুনুর রশিদ (৫০) গত ২ মে বিকেলে ভাড়ার অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাবুল বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তে নেমে আরএমপির গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে মামলার এক ও দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় আরও অভিযান চালিয়ে রাত পৌনে ৪টা ও পৌনে ৫টার দিকে হত্যাকাণ্ডে জড়িত আরও দুই আসামিকে আটক করে ডিবি পুলিশ।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। পরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মামুনুর রশিদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তার শামীমের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিভিন্ন অভিযোগে আগের ছয়টি মামলা রয়েছে। এছাড়া রাব্বির বিরুদ্ধে রাজপাড়া ও তানোর থানায় দুটি মামলা চলমান রয়েছে।আরএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে। পাশাপাশি মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com