বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে সভা সেমিনারেই সীমাবদ্ধ ডাসকো ফাউন্ডেশন, কার্যক্রমেও বৈষম্য

Reporter Name / ১৪০
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন

ইমরান হোসাইন, তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরে ডাসকো ফাউন্ডেশনের (DASCOH Foundation) কার্যক্রম সভা-সেমিনার এবং প্রকল্প পরিচিতি সভার মধ্যেই সীমাবদ্ধ থাকার অভিযোগ পাওয়া গেছে। তারা জেন্ডার ইক্যুয়ালিটি বা অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের নামে অবহতিকরণ সভা করলেও মাঠপর্যায়ে এর সুফল সাধারণ মানুষ খুব কমই পাচ্ছে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীকে সক্ষম করে তুলতে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের ভূমিকা বাড়াতে পরিচালিত একটি উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয় তানোরে অবস্থিত ডাসকো ফাউন্ডেশন। কিন্তু সভা সেমিনারে সিমাবদ্ধ থেকে সিএসও সদস্যদের সাথে বৈষম্য আচরণ করা হচ্ছে। তাদের পছন্দের সুবিধাবাদী ব্যক্তিদের নিয়ে সভা সেমিনারের নামে বরাদ্দের অর্থ তসরুফ করছেন সংশ্লিষ্টরা। এনিয়ে তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ বলেন, এরআগে আমরা দেখেছি ডাসকো ফাউন্ডেশন তানোর উপজেলা প্রজেক্ট সমন্বয়কারী সংশ্লিষ্টরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি, জীবিকা, এবং নিরাপদ পানির টেকসই সমাধানে কাজ করেছেন। কিন্তু বর্তমানে ডাসকো সংস্থার তানোর উপজেলা গেটকা প্রজেক্ট সমন্বয়কারী মশিউর রহমান কমিটিতে তার পছন্দের প্রভাবশালী ব্যক্তিদের প্রাধান্য বেশি দিয়েছেন। এতে সুবিধাভোগী সংবাদকর্মীরা কমিটিতে স্থান পেলেও তার সাংবাদিক ক্লাবের কাউকে রাখা হয়নি। এক্ষেত্রে তাদের কার্যক্রমে সিএসও সদস্যদেরও সাথে বৈষম্য আচরণ লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, স্থানীয় জনগণের চাহিদার পরিবর্তে কিছু বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হচ্ছে এতে কোন ভুল নেই বলে তিনি জানান। তানোরে জলবায়ু ও পানিসঙ্কট মোকাবিলা বিষয়ে তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজের এক শিক্ষক বলেন, আমার জানামতে ডাসকো ফাউন্ডেশন (DASCOH Foundation) মূলত বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী এবং ইউরোপীয় ইউনিয়নের মতো অংশীদারদের অর্থায়নে তাদের কার্যক্রম পরিচালনা করে। প্রধান অর্থায়নকারীদের মধ্যে অন্যতম হলো সুইজারল্যান্ডভিত্তিক সুইস রেড ক্রস (ঝজঈ) এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC)। কিন্তু দাতা সংস্থার অর্থ মানুষের কল্যাণে ব্যবহার না করে এভাবে তসরুফ করা উচিত নয় বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এব্যাপারে তানোর ডাসকো ফাউন্ডেশন অফিসের উপজেলা গেটকা প্রজেক্ট সমন্বয়কারী মশিউর রহমান বলেন, ডাসকো মাঠপর্যায়ে টেকসই উন্নয়নমূলক কাজ করতে সভা-সেমিনার ও রিপোর্ট তৈরির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এড়িয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com