বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষাঁড়ের মৃত্যু, গৃহবধূ আহত

Reporter Name / ৮৩
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :-রাজশাহীর চারঘাট পৌরসভার ফকিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ষাঁড় গরুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় গরুটির শরীরে স্পর্শ করলে গৃহবধূও বিদ্যুতায়িত হয়ে আহত হন।জানা গেছে, চারঘাট পৌরসভার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা মো. কাবিল হোসেনের একটি কালো রঙের ষাঁড় গরু গোয়ালঘরে বাঁধা ছিল। ঘটনার সময় কাবিল হোসেন গরুর জন্য ঘাস কাটতে বাইরে যান। এ সুযোগে গোয়ালঘরে ঝুলানো বৈদ্যুতিক তার গরুটি মুখ দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলে। এতে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গোয়ালঘরেই গরুটির মৃত্যু হয়।গরুর মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র দুই দিন আগে গরুটি প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। হঠাৎ এমন ঘটনায় পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।এদিকে গরুটির শরীরে স্পর্শ করলে কাবিল হোসেনের স্ত্রী মোছা. ফারজিনা বেগমও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বসতবাড়ি ও গোয়ালঘরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com