কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিতোলিয়া গ্রামে অবশেষে পতন হলো এক অপরাধ সাম্রাজ্যের। এলাকায় সুদের কারবার, মাদকের হোলসেল ব্যবসা এবং ক্যাসিনো সিন্ডিকেট পরিচালনার মূল হোতাইকবাল সেট, পিতা: কায়েম সেট-কে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা ডিবি পুলিশ। সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল তার নিজ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।দীর্ঘদিন ধরে এলাকায় সুদের জাল বিছিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা এবং কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে মাদকের বড় বড় চালান সরবরাহ (হোলসেল) করার মূল কারিগর এই ইকবাল।এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, সে আন্তর্জাতিক ক্যাসিনোর এজেন্ট হিসেবেও গোপনে কাজ আসছিল।পুলিশ জানিয়েছে, আটক ইকবালের বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। বর্তমানে তার বিরুদ্ধে নতুন মামলার আইনি কার্যক্রম চলমান রয়েছে।এই কুখ্যাত মাদক সম্রাট গ্রেফতার হওয়ার খবরে চিতোলিয়া ও পোড়াদহসহ আশেপাশের এলাকায় স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে।স্থানীয় সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করে জানান, “তার এই আটকের মধ্য দিয়ে আমাদের এলাকা অবশেষে বিষাক্ত মাদক ও সুদের অভিশাপ থেকে মুক্তি পাবে।”