বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা

Reporter Name / ৯৭
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬, ১:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : তানোরে এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বুধবার (২০মে),তানোর উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে, বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করার লক্ষ্যে তানোরে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা,সংশ্লিষ্ঠ সকল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, তানোর পৌরসভা কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ, যুব ফোরাম,বেসরকারি সংস্থার কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধিগন,সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ডিকাস মূর্মূ এর সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সায়মা আঞ্জুমান, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুননবী বাবু চৌধুরী কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু,সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁ, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু,চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মেজর,তানোর পৌরসভা সহকারী কর আদায় কারী মনিরুল ইসলাম, মুন্ডমালা পৌর স্বাস্থ্য সহকারী মাসুদ রানা, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু,তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ,তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেস ক্লাবের সভাপতি আঃ সবুর,তানোর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন,সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন,মনিরুজ্জামান মনি,সৈয়দ মাহমুদ শাওন, আশরাফুল ইসলাম রন্জু।সভাপতি তার বক্তব্যে বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ত্রাণ, উন্নয়ন এবং অ্যাডভোকেসি সংস্থা।শিশু ও তার পরিবার এবং সমাজ থেকে দারিদ্র এবং অন্যায্যতা দূর করে শিশুদের জীনে পরিপূর্ণতা আনায়নের লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বব্যাপী দরিদ্রতম ও সবচেয়ে দুর্দশাগ্রস্থ শিশু এবং সমাজের জন্য সেবা প্রদানে নিবেদিত একটি সংগঠন। তারই আলোকে ইতোমধ্যে তানোর উপজেলার ০৭ ইউনিয়ন ও ০২টি পৌরসভায় বিভিন্ন পর্যায়ের জনগণকে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে।আমরা বলছি না যে একদিনে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত তানোর উপজেলা হবে। আমরা সবাই মিলে এই ব্যাপারে সকলে সচেতন হলে একদিন তানোর বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত উপজেলা হবে।অনুষ্ঠান টি যোথভাবে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির যুব সদস্য সারোয়ার হোসেন ও মুক্তা খাতুন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই ব্যাপারে সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে আসুন, সবাই মিলে আগামীতে তানোর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করতে পারি।অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্টরের এর মাধ্যমে বিভিন্ন প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com