নিজস্ব প্রতিবেদক :পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী জেলার তানোর উপজেলার ১নং কলমা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী এবং সভাপতি কলমা ইউপি জামায়াত ইসলাম মোঃ সেকেন্দার আলী।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা করছি।”তিনি আরও বলেন, “তানোর উপজেলার ১নং কলমা ইউপির সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই দোয়া ও প্রত্যাশা রইলো।”সেকেন্দার আলী দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।এ সময় তিনি কলমা ইউপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।