সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হযরত আলী মাস্টার

Reporter Name / ৭৬
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

আলিফ হোসেন,তানোরঃআসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের পক্ষ থেকে কলমা ইউপি এবং তানোর উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী জেলা শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী মাষ্টার। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তানোর উপজেলার দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ দেশবাসী সবাই আশাকরি ফ্যাসিষ্ট মুক্ত হয়ে ভালো আছেন এর জন্য আল্লাহর কাছে গুকরিয়া আদায় করছি। প্রিয় সংগ্রামী বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা’ঈদ মোবারক” তিনি বলেন, ‘ঈদুল আযহা হলো ত্যাগ সংযম ও আত্মশুদ্ধির এক মহান উৎসব। এই পবিত্র দিনে আমরা স্মরণ করি মহান আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম (আ) এর অবিচল আনুগত্য এবং আত্মত্যাগের অনন্য ইতিহাস। কোরবানি কেবল একটি পশু জবাই নয়,এটি আমাদের আত্মাচিন্তা ও মননের পরিশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগের প্রতীক। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা আমাদের ত্যাগ ও আত্মমর্যাদা সংযমের মধ্যে রয়েছে, জীবনের ভারসাম্যর নৈতিকতার মধ্যে নিহিত রয়েছে মানবিকতা। আমরা যেনো হিংসাবিদ্বেষ ও ঘৃণার পথ পরিহার করে সত্য ন্যায় ও শান্তির পথে চলি। কোরবানির শিক্ষা গ্রহণ করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠি। তিনি আরো বলেন, ‘ঈদ মানেই আনন্দ ঈদ মানেই সাম্য ও সৌহার্দ্য। ধনী গরিবের ভেদাভেদ ভুলে আমরা যেনো সবাই মিলেমিশে ঈদের খুশি ভাগাভাগি করে নেই। ঈদুল আযহার শিক্ষা আমাদের শেখায় মানুষ মানুষের জন্য। আমরা যদি পরস্পরের দুঃখ কষ্ট ভাগ করে নিই, তাহলেই এই উৎসবের প্রকৃত অর্থ বাস্তবায়িত হবে (সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘আসুন সামরা আমাদের দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। প্রতিবেশীদের প্রতি সদয় হই, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে অটুট রাখি। এই পবিত্র দিনে আমাদের প্রতিজ্ঞা হোক-সৎ পথে চলবো”দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো, পরিশেষে তিনি তানোর উপজেলাসহ সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক। তিনি বলেন, ‘আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন জীবন করে দিন শান্তি সমৃদ্ধি ও বল্যানে। এছাড়াও তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host