নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে শাহীন (২৮) নামে এক যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯মে) সকালের দিকে তানোর পৌর সদরের ঠাকুরপুকুর গ্রামে এঘটনাটি ঘটেছে।মৃত শাহীন উপজেলারর তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের দুখুর ছেলে। শাহীন দীর্ঘদিন ধরে তার পিতা মাতার ডিভোর্সের পর থেকে মায়ের সাথে তার নানার বাড়ী ঠাকুরপুকুর গ্রামে থাকতেন।থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সকালের দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহীন। এসময় গ্রামের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।এঘটনায় মৃতের পরিবার থেকে কেউ অভিযোগ করেননি, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।