সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে তরুণ যুবকের ব্যতিক্রমী উদ্যোগ: অন্যায়ের প্রতিবাদে স্মৃতি ধরে রাখতে বৃক্ষরোপণ

Reporter Name / ১৮০
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো নৃশংস ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার বিচার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিবাদ দেখা গেলেও কিছুদিন পরই তা নতুন ঘটনার আড়ালে হারিয়ে যায়। ফলে অনেক হৃদয়বিদারক ঘটনার স্মৃতি ধীরে ধীরে মানুষের মন থেকে মুছে যেতে থাকে। এমন বাস্তবতায় রাজশাহীর তানোর উপজেলার এক তরুণ ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন, যা একদিকে যেমন অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদ, অন্যদিকে পরিবেশ রক্ষারও একটি অনন্য দৃষ্টান্ত।তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভালুকাকান্দর গ্রামের বাসিন্দা মোঃ গোলাম রাব্বানী (গোলাপ) দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছেন। সম্প্রতি তিনি দেশে আলোচিত বিভিন্ন হত্যাকাণ্ড ওনির্যাতনের শিকার ব্যক্তিদের স্মরণে গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেছেন।তিনি জানান, সমাজে ঘটে যাওয়া অন্যায় ও নির্মম ঘটনাগুলো যেন মানুষের স্মৃতি থেকে হারিয়ে না যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম এসব ঘটনা থেকে শিক্ষা নিতে পারে, সেই চিন্তা থেকেই তিনি এই উদ্যোগ হাতে নিয়েছেন। তার বিশ্বাস, একটি গাছ যেমন বছরের পর বছর মানুষের উপকার করে, তেমনি এসব গাছও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতার প্রতীক হয়ে থাকবে।এই উদ্যোগের অংশ হিসেবে তিনি ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনের স্মরণে একটি গাছ রোপণ করেছেন। এছাড়াও ২০২৬ সালের ১৯ মে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছরের শিশু রামিসা আক্তারের স্মরণে একটি গাছ রোপণ করেছেন।তবে শুধু সাম্প্রতিক ঘটনাগুলোর স্মরণেই নয়, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে আসছেন। স্থানীয়দের ভাষ্যমতে, ২০১২ সালে তিনি সুকচানের বাড়ি থেকে ফুলবাড়ী এলাকার রিপনের বাড়ি পর্যন্ত সড়কের দুই পাশে ৬০০-এরও বেশি তালগাছ রোপণ করেন। এছাড়াও তানোর মসজিদ থেকে পাঠাকাটা মোড় পর্যন্ত সড়কে নিম, জাম, তেঁতুল ও পলাশ গাছ লাগিয়েছেন। পাঠাকাটা থেকে দুবইল সাহাপুর সড়ক পর্যন্ত নিম, জাম ও আমগাছ রোপণ করেছেন। শুধু নিজ এলাকা নয়, দেশের বিভিন্ন স্থানেও তিনি জলপাই, মেহগনি, কৃষ্ণচূড়া, হিপিলিপ, বট, পাকুড়সহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন।দীর্ঘদিন ধরে চলমান এই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার লাগানো অনেক গাছ ইতোমধ্যেই বড় হয়ে মানুষের ছায়া, অক্সিজেন এবং পরিবেশগত উপকার নিশ্চিত করছে।স্থানীয় সচেতন মহল মনে করেন, একটি প্রত্যন্ত গ্রামের তরুণের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। তার এই কাজ অন্য তরুণদেরও সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনে উৎসাহিত করবে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হাফিজুল ইসলাম বলেন, “গোলাপের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।আজ যে গাছগুলো লাগানো হচ্ছে, ভবিষ্যতে সেগুলো মানুষকে ছায়া দেবে, অক্সিজেন দেবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এসব গাছ আমাদের সমাজে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনাগুলোর স্মৃতিও বহন করবে।”আরেক স্থানীয় তরুণ মেহেদী হাসান বলেন, “গোলাপের কাজ আসলেই পরিবেশবান্ধব ও মানবিক। ব্যক্তিগত উদ্যোগে এত বছর ধরে গাছ লাগিয়ে যাওয়া সহজ বিষয় নয়। আমি তার জন্য দোয়া করি, তিনি যেন আরও বেশি গাছ লাগিয়ে আমাদের এলাকাসহ দেশকে সবুজে ভরিয়ে তুলতে পারেন।”সচেতন মহলের মতে, যখন পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক অবক্ষয় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন মোঃ গোলাম রাব্বানী (গোলাপ)-এর মতো তরুণদের এমন উদ্যোগ সমাজে আশার আলো দেখায়। তার বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ারও অনন্য উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host