বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৯২
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (৬জুন) বিকেলের দিকে মুন্ডুমালা কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। দেশের মানুষের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন।তিনি বলেন, তার সততা ও নিষ্ঠা আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীর জন্য আদর্শ হয়ে থাকবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার আদর্শ ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবো।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম,তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল,চান্দুডিয়া ইউপি বিএনপির সাধারন সম্পাদক সাজ্জাদ আলী,বিএনপি নেতা উমর আলী,তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা , বিএনপি নেতা শরীয়তল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলাম, তালন্দ ইউনিয়ন যুবদলের আহবায়ক জামাল দেওয়ান। আলোচনা শেষে শহীদ জিয়া ও মরহুমা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com