বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

গোদাগাড়ীতে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু পরিচয় সন্ধান

Reporter Name / ১০৩
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকায় রাস্তার পাশ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ (আনুমানিক বয়স ৭০ বছর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পোশাক ও শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভবঘুরে বা ভিক্ষুক ছিলেন।​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ফজরের নামাজ পড়ে কয়েকজন পথচারী বাড়ি ফেরার পথে সুলতানগঞ্জ বাজারের পাশে এক বৃদ্ধকে রাস্তার ধারে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। অত্যন্ত জীর্ণ-শীর্ণ ও দুর্বল প্রকৃতির ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় দেখে তারা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।
​পরে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দা মো: আব্দুস সাত্তার (৫৭, পিতা-মৃত মঞ্জুর রহমান, গ্রাম-গাংগোবাড়ি) ওই বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে জরুরি চিকিৎসা প্রদান করেন। তবে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করার মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তবে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে নগদ ৩৬০ টাকা উদ্ধার করা হয়। টাকার মধ্যে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার নোট ও কয়েন ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন।গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com