বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Reporter Name / ১৯২
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:দেশব্যাপী বাস্তবায়নাধীন ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তানোর জোনের আয়োজনে পুনঃখননকৃত খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ২০০০০ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।আজ ১৫ জুন সোমবার বিএমডিএ তানোর জোনের উদ্যোগে বাধাইড় ইউনিয়নের (ইউপি) ধামধুম- ভূষনা খাল পাড়ে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ও বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নাঈমুল হাছান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খাঁন, সার্কেল এসপি (গোদাগাড়ী) মীর্জা আব্দুস সালাম, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান।এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি একইদিন বিএমডিএ খননকৃত তালন্দ ইউনিয়নের (ইউপি) লব্ব্যাতলা খাল সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বিএমডিএ তানোর জোনেন সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন কালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com