বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অভিযোগ

Reporter Name / ১৩৭
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর তানোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে উপজেলার কাশিম বাজার-বায়া বাজার সড়কের প্রায় সাড়ে ৭ কিলোমিটার সংস্কার কাজে ধীরগতি জনদুর্ভোগ চরমে পৌঁচেচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ।
স্থানীয়দের অভিযোগ, কাজটি নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হওয়ায় শুরুতে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। কাজের অগ্রগতি ও নির্মাণমান দেখে অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। কালীগঞ্জ হাটে আরসিসি ঢালাইয়ের যতটুকু রাস্তা নির্মাণ করা হয়েছে সেটাও সিডিউল অনুযায়ী হয়নি।আবার ছিটেফোঁটা বৃষ্টির মধ্যে ঢালাইয়ের কাজ করা হয়েছে।সরেজমিন তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবেচাঁন্দুড়িয়া এলাকার যুবক রবিউল ইসলাম বলেন, সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে খুবই খারাপ ছিল। এখন যে সংস্কার কাজ হচ্ছে, তা বেশ ভালো মানের মনে হচ্ছে না। কাজ শেষ হলে সাধারণ মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে।কিন্ত্ত যেভাবে কাজ হচ্ছে তাতে রাস্তার মান ও স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকার শিক্ষক আলমগীর বলেন, কাজে দীর্ঘসুত্রতা ও নির্মাণের মান নিয়ে প্রশ্ন রয়েছে। আমরা চাই সিডিউল অনুযায়ী কাজটি দ্রুত শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করা হোক।
এদিকে পথচারীরাও জানান, কাজের কারণে কিছুদিন বেশ কিছুদিন থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে রাস্তার উন্নয়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। কিন্ত্ত কাজের মান নিয়ে তারা চরম অসন্তুষ্ট।স্থানীয়রা বলেন,প্রায় ৭ কিলোমিটার রাস্তা সংস্কারে প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।কিন্ত্ত কাজের যে মান তাতে অর্ধেক টাকাও ব্যয় করা হয়নি।সরেজমিন কার্পেটিং,বেড ও বিটুমিনের মান পরীক্ষা করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।তারা বলেন,রাস্তার বেডে ও এজিংয়ে পুরাতন ইট-খোয়াসহ নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার করা হয়েছে।এবিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী টিজার নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, এলজিইডির নির্ধারিত নিয়ম অনুযায়ী শতভাগ সঠিকভাবে কাজ করা হচ্ছে। কাজ কিছুটা বিলম্বিত হওয়ার অন্যতম কারণ ছিল আন্তর্জাতিক বাজারে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি। ইরান-আমেরিকা উত্তেজনার প্রভাবে জ্বালানি সঙ্কট দেখা দেয়, ফলে পাথর ও বিটুমিনের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। একসময় প্রতি টন বিটুমিনের দাম ৭০ হাজার টাকা থেকে বেড়ে এক লাখ ৭ হাজার টাকায় পৌঁছেছিল, যা সরকারের নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি ছিল। বর্তমানে দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসায় আমরা দ্রুত কাজ শেষ করার আশা করছি।
এবিষয়ে তানোর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী নুরুন্নাহার বলেন, তানোর উপজেলায় বর্তমানে বেশ কয়েকটি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে কাশিম বাজার-বায়া সড়কের কাজ অন্যতম। আমরা সব প্রকল্পই গুরুত্বের সঙ্গে তদারকি করছি। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।এবিষয়ে রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সড়কটির নির্মাণকাজ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। ফলে উপকরণ কম ব্যবহার বা মানের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। আমাদের প্রকৌশলীরা নিয়মিত কাজ তদারকি করছেন। তাই কাজের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।এদিকে স্থানীয়দের প্রত্যাশা, সিডিউল অনুযায়ী রাস্তার চলমান সংস্কার কাজ দ্রুত শেষ হলে কাশিম বাজার-বায়া সড়কে যান চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com