বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচার

Reporter Name / ৮২
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

আলিফ হোসেন,তানোরঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  তৌফিক অজিজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।এনিয়ে সাধারণ মানুষের  মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।মাটিখেকো একটি সংঘবদ্ধ চক্র  সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে তারা এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।কারণ তিনি এখানে যোগদানের পর থেকে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি  (টপসয়েল) রক্ষা ও কৃষি জমিতে বৈধ পুকুর খনন প্রতিরোধে জোরদার অভিযান পরিচালনা করে আসছেন। যা মাটি খেকো সংঘবদ্ধ সিন্ডিকেট চক্র মিনে নিতে পারেনি। পদ্মা নদী থেকে বৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের একজন পেশকার কাম সায়রাত সহকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়। সে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা চাই এ সময় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের একটি গাড়ির চালক বকুলকে অবৈধ মাটি উত্তোলনের সাথে জড়িত বলে, কয়েকজন ব্যক্তি ঘিরে ভিডিও ধারণ করে, বলতে থাকেন ২০ হাজার টাকা চাঁদা দাবী করেছে,পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও প্রচার করে দাবি করা হয় যে, ঘটনার ৫ মিনিটের মধ্যেই সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত। তবে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) উভয়েই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব ঘটনার অসঙ্গতি রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই এলাকার স্থানীয়রা বলেন বিষয় টা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন এই বিষয়ে তারা ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন বলে জানান।  প্রশাসনের দাবি, পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও ভরাট কার্যক্রমে জড়িত একটি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হলে,প্রভাবশালীরা প্রশাসনের কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে সাংবাদিকদের নিরপেক্ষ অনুসন্ধান করে সত্য তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে। এদিকে, একই এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাটি ও ভরাট পরিবহনের কাজে ব্যবহৃত ভারী যানবাহনের কারণে তারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ধুলাবালুর কারণে বাড়িঘর পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়েছে, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এদিকে একই এলাকার নাম বলতে অনিচ্ছুক তারা বলেন আমরা মাটি, ভরাট পরিবহনের কারণে ছোট বাচ্চা, বৃদ্ধ, ও অসুস্থ লোকজন নিয়ে রাতে ঘুমাতে পারিনা, বাড়িঘর ধুলায় ঠিক রাখতে পারিনা ও রাস্তাঘাটে নির্ভয়ে চলাচল করতে পারি না এবং প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার ছোট বাচ্চাসহ পথচারীরা । ভরাট,মাটি ব্যাবসায়ীদের কিছু বলতে গেলেই তাদের সিন্ডিকেটের নির্মম নির্যাতনের শিকার হতে হয় ।  এলাকাবাসীর দাবি পদ্মা নদী ভাঙন রোধে এক গাড়ি মাটিও যেন না তুলতে পারে সেজন্য কঠিন নজরদারী সহ প্রতিনিয়ত অভিযান চালানো হোক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com