সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোর থানার অভিযানে দুই সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Reporter Name / ১৬৮
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর থানার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দুইজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম.মাসুদ পারভেজের দিক নির্দেশনায় পরিচালিত অভিযানে এই সাফল্য অর্জিত হয়।পুলিশ সূত্রে জানা যায়,(ওসি)এস. এম মাসুদ পারভেজের সার্বিক দিকনির্দেশনায় তানোর থানার এস.আই মোঃ তুহিন ভূঁইয়া, এ.এস.আই মোঃ শাহরিয়ার মাহমুদ ও এ.এস.আই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২১ জুন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জসিম উদ্দিন (পিতা-মোঃ মাহাতাব মন্ডল), গ্রাম-নারায়ণপুর, থানা-তানোর এবং তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ গোলাম রাব্বানী (পিতা-মোঃ মেহের উদ্দিন), গ্রাম-সরণজাই সরদারপাড়া, থানা-তানোরকে গ্রেফতার করা হয়।তানোর থানা পুলিশ জানায়, আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে,(ওসি) এস.এম মাসুদ পারভেজের নেতৃত্বে তানোর থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিউ হচ্ছে। অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে তানোর থানা পুলিশের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা বৃদ্ধি করেছে।পুলিশ কর্মকর্তারা জানান, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তানোর থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ তানোর গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host