বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরি

Reporter Name / ৭
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে এক মৃত গৃহবধূর স্বর্ণের কানের দুল চুরি করেছেন হাসপাতালের মালি রায়হান বলে নিশ্চিত করেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক। চোর মালি রায়হানের বাড়ি হাসপাতাল সংলগ্ন আমশো গ্রামে। সে মফির ছেলে। গত মঙ্গলবার (৩০জুন) দিবাগত রাতে জরুরি বিভাগে ঘটে চুরির ঘটনাটি। পরদিন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ঘটনার ভিডিও। তারপর থেকেই উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। বইছে সমালোচনার ঝড়। সেই সাথে চোর রায়হানের শাস্তির দাবি করেছেন জনসাধারণ থেকে শুরু করে ভুক্তভোগীর পরিবার। কারন রায়হান একজন প্রসিদ্ধ মাদকসেবি। সে হাসপাতালের ভর্তিকৃত রোগী ও স্বজনদের নানাভাবে হয়রানি সহ টাকা নিয়ে কাজ করে থাকে।জানা গেছে, গত মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন উপজেলার সরনজাই ইউনিয়ন ইউপি এলাকার লিপি বেগম(৪০) নামের গৃহবধূ। তার বাড়ি ইউপির শুকদেবপুর গ্রামে। সে মনোয়ার হোসেনের স্ত্রী। গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন। নিয়ে আসার পর তাকে জরুরি বিভাগে পরিক্ষা নীরিক্ষা করা হয়। পরিক্ষা নীরিক্ষা করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত গৃহবধূর পরিবারের লোকজন জানান, মৃত ঘোষণার সাথে সাথে মালি রায়হান জরুরি বিভাগ থেকে আমাদেরকে বের করে দেয়। আমরা বের হতে না চাইলে ডাক্তারসহ নানা দোহায় ও হুকমি দিয়ে জরুরি বিভাগ থেকে বের করে দেয়া হয়। আমরা বের হয়ে বারান্দায় থাকি। সেই সুযোগে রায়হান মৃত গৃহবধূর দুই কান থেকে সোনার দুল খুলে নেয়। মৃত শোকে আমরা কাতর। আর একজন মালি মারা যাওয়ার সুযোগে সোনার কানের দুল চুরি করছে। না জানি এর আগে কতজনের কত কি চুরি করেছে। এসব ব্যক্তিরা কিভাবে হাসপাতালে মালির কাজ করতে পারে। পরদিন বাড়ির লোকজন বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে। কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয় রায়হান চুরি করেছে। এরপর থেকেই চোর রায়হান পলাতক আছে।এ বিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদাক সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত জানান, এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com