সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

Reporter Name / ১৪
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী সহ ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৬ আসামীকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।গত বৃহস্পতিবার(২জুলাই) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামের মকবুল হোসেনের পুত্র খোকন আলী(২০) ও আজিম উদ্দিনের পুত্র রুবেল হোসেন (১৯)।জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় তানোর থানার এসআই আবু হুরাইরা,এস.আই উৎপল কুমার, এস.আই মাসুদ আলী, এ.এস আই খাইরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর সদরের কাশিমবাজার মোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৮পিচ ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এছাড়াও দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।তানোর থানার এস.আই আবু নাঈম, পি.এস.আই তুহিন ভূঁইয়া, এ.এস.আই রুহুল আমিন বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন,বাকুশপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম,কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের খিদির মোল্লার পুত্র আব্দুস সালাম,কামারগাঁ ইউনিয়নের পারিশো গ্রামের আবু হেনা,ভাতরন্দ গ্রামের মাসুদ রানা। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস.এম মাসুদ পারভেজ জানান, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host