বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার, নগদ টাকাসহ আটক ১

Reporter Name / ৩
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১৯ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করেছে র‍্যাব-১৩। এ সময় মো. আনসার আলী (৪৫) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।সোমবার (৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটে র‍্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল বোদা উপজেলার সামেরডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আনসার আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব আলামত জব্দ করা হয়।গ্রেপ্তার আনসার আলী সামেরডাঙ্গা গ্রামের মৃত পাশান আলীর ছেলে।র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। তিনি পঞ্চগড় থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে দাবি করেছে র‍্যাব। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com