বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোর পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মাহবুব চৌধুরী, ঘোষণা ৭ কাউন্সিলরের নাম

Reporter Name / ২
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:আসন্ন তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মাহবুব চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি চৌধুরী এন্টারপ্রাইজ, তানোর, রাজশাহীর স্বত্বাধিকারী। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে তানোর রেজিস্ট্রি অফিসের পূর্ব পাশে অবস্থিত ‘আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে’ আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।​পৌরসভা নির্বাচনে জয়লাভের লক্ষ্য নিয়ে আয়োজিত এই সভায় মেয়র প্রার্থীর পাশাপাশি ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৭ জন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেছে দলটি। একইসঙ্গে সংরক্ষিত নারী আসনে তিনজন প্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে।​ঘোষিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা:সাধারণ ওয়ার্ড:১নং ওয়ার্ড: মোঃ নুরুল ইসলাম,২নং ওয়ার্ড: মোঃ জুয়েল উদ্দিন,৩নং ওয়ার্ড: মিজানুর,৫নং ওয়ার্ড: আফজাল হোসাইন,৬নং ওয়ার্ড: আনোয়ার হোসাইন,৭নং ওয়ার্ড: আবুল হাসান,৯নং ওয়ার্ড: মিনারুলসংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী:১, ২ ও ৩নং ওয়ার্ড: মোসাঃ রোকেয়া,​৪, ৫ও ৬নং ওয়ার্ড: মোসাঃ নিলুফা,৭, ৮ ও ৯নং ওয়ার্ড: মোসাঃ মাহফুজা ​দলীয় সূত্রে জানা গেছে, তানোর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতেই দলের পক্ষ থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়েছে। মেয়র প্রার্থী হিসেবে মাহবুব চৌধুরীর নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।সভায় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলীয় রণকৌশল নির্ধারণ এবং আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। ৪নং ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নাম পরবর্তীতে জানানো হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com