বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন মজিবুল হক মিলন

Reporter Name / ০
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

মোঃ সুরুজ আলী,রাজশাহী :রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং রাজশাহীর সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুল হক মিলন। নতুন দায়িত্বপ্রাপ্তির পর দেওয়া এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিবৃতিতে মজিবুল হক মিলন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতিশীলতা লাভ করেছে। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও সুসংগঠিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। দলের শীর্ষ নেতৃত্ব তাঁর প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের এই আস্থা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রাম এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করবেন।এছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ মহানগর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।মজিবুল হক মিলন বলেন, রাজশাহী মহানগর যুবদলকে একটি আদর্শ, সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবেন। দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি কর্মসূচি সফল করতে তিনি অঙ্গীকারবদ্ধ।
এদিকে, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ড যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।উল্লেখ্য, গত ১৫ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর যুবদলের আংশিক পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল আমিন বাবুল, মো. নাসিম খান, ফাইজুল হক ফাহি, সালামগীর হোসেন, আল মামুন বাবু এবং মো. জামিনুর রহমানকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।একই বিজ্ঞপ্তিতে মহানগর যুবদলের সদস্য মো. আক্তাকুল হাসান অপু, মাসুদুল হক মুঠা মোমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রবি, শাহিন আকতার সাঈদ এবং নাফিজ ইমতিয়াজ ড্যানিকে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com