বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ০
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল বিদ্যুৎ বিভাগের আওতাধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।এ সিদ্ধান্ত অনুযায়ী নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল  (অব.) শরীফ উদ্দীন।এদিকে শরীফ উদ্দিনের চেয়ারম্যান হওয়া উপলক্ষে শনিবার (১৮জুলাই) তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দীন মুন্সীর উদ্যোগে  প্রীতিভোজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দোয়া মাহফিল ও প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন,প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবার কখানোই তানোর-গোদাগাড়ীর মানুষকে বঞ্চিত করেনি।তারা এই পরিবারের সঙ্গে ছিলেন,আছেন আগামিতেও থাকবেন।কারণ এখানে বিএনপির রাজনীতিতে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের কোনো বিকল্প নাই।প্রসঙ্গত, সম্প্রতি বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয় ও নেসকোর চেয়ারম্যানের পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমানে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদের পরিবর্তে মেজর জেনারেল (অব.)শরীফ উদ্দীনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখ্য, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। রাজশাহী ও রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com