বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে উপকারভোগীদের মাঝে সিলিং ফ্যান, চেয়ার, টেবিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ০
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন

রায়হান মন্ডল তানোর(রাজশাহী):রাজশাহীর তানোর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপকারভোগীদের মাঝে সিলিং ফ্যান, চেয়ার, টেবিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসন, তানোরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিলুর রহমান, তানোর থানা আমির মো. আলমগীর হোসেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম.মাসুদ পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম,এলজিইডির উপসহকারী প্রকৌশলী শাহিন সালাম, তানোর পৌরসভার মেয়র প্রার্থী মো. মাহবুব চৌধুরী, থানা সেক্রেটারি ডিএম আক্কাস আলী,তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মো. আফজাল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নির্বাচিত উপকারভোগীদের হাতে সিলিং ফ্যান, চেয়ার, টেবিল ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণের মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যাপক মজিবুর রহমান উপকারভোগীদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেন এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com