বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক

Reporter Name / ১
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহী জেলায় মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৫০০ টাকাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান-এর দিকনির্দেশনা এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ-এর সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তানোর থানার এসআই উৎপল কুমার সরকার-এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে এস.আই মোহা. আবু নাঈম, এসআই জাহাঙ্গীর আলম, এ.এস.আই আসাদুজ্জামান, এ.এস.আই মো. মতিউর রহমান এবং সঙ্গীয় ফোর্স অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাগনা এলাকায় অভিযান চালিয়েচিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৪৫), পিতা- মৃত নাজিমুদ্দিন খা, সাং- ভাগনা, থানা- তানোর, জেলা- রাজশাহীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রির ১৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।জেলা পুলিশের কর্মকর্তারা জানান, রাজশাহী জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানের নেতৃত্বে জেলার প্রতিটি থানায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস.এম. মাসুদ পারভেজ বলেন,বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এসব অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com