বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোর পৌর নির্বাচন ঘিরে আলোচনায় ক্লিন ইমেজে আব্দুল্লাহ আল মামুন

Reporter Name / ১
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-পর্যালোচনা। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে পৌরজুড়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা ও হিসাব-নিকাশ।এদিকে স্থানীয় বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক তানোর পৌরসভার দুইবারের মেয়র ও দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রয়াত জননেতা এমরান আলী মোল্লার সুযোগ্য পুত্র আব্দুল্লাহ আল মামুনের নাম। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয়তা এবং পারিবারিক ঐতিহ্যের কারণে অনেকেই তাঁকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দেখছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে পৌরবাসীর একটি অংশের মধ্যে তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে। তবে নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তানোর পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে। উল্লেখ্য, তানোরের সাবেক মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত এমরান আলী মোল্লা দীর্ঘদিন এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর রাজনৈতিক উত্তরাধিকারকে সামনে রেখে আব্দুল্লাহ আল মামুনের নাম এখন স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com