বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোর থানার বিশেষ অভিযানে  ১৫০ পিচ  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি রাজু গ্রেপ্তার

Reporter Name / ৬
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহী জেলাকে মাদকমুক্ত ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ সুপার মো. নাঈমুল হাসান-এর কঠোর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এক বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২২৫ টাকাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তানোর থানার এস.আই উৎপল কুমার সরকার-এর নেতৃত্বে সঙ্গীয় এস.আই আবু নাঈম,এস.আই জাহাঙ্গীর আলম, এ.এস.আই আসাদুজ্জামান,এ.এস আই রুহুল আমিন এবং সঙ্গীয় ফোর্স তানোর উপজেলার ব্রাহ্মণজয় গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন।আকরাম (৫২)-এর বসতবাড়ি থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. রাজু আহমেদ (৩৩), পিতা- মো. আব্দুস সালাম, গ্রাম- শংকরপুর, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজু দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া আলামত জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তানোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. নাঈমুল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। তাঁর নির্দেশনায় জেলার প্রতিটি থানায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে একের পর এক মাদক কারবারি আইনের আওতায় আসছে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস.এম মাসুদ পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের সহযোগীদের ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপারের নির্দেশনায় তানোর থানা এলাকায় মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতায় আমরা মাদকমুক্ত তানোর গড়ে তুলতে বদ্ধপরিকর।”অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই উৎপল কুমার সরকার বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।”রাজশাহী জেলা পুলিশের চলমান এ ধরনের ধারাবাহিক অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। সচেতন মহলও জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার মো. নাঈমুল হাসান, তানোর থানার (ওসি) এস.এম মাসুদ পারভেজ এবং অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের তৎপরতার প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com