বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

কেয়া পায়েলের যত্নে থেকো

Reporter Name / ৪
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক:তরুণ প্রজন্মের আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। বরাবরই রোমান্টিক গল্প নিয়ে পর্দায় হাজির হয়ে থাকেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন নাটক ‘যত্নে থেকো’। এতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান।নাটকটি রচনা করেছেন ইশতিয়াক আহমেদ, পরিচালনা করেছেন মোহন আহমেদ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন প্রান্তর দস্তিগার, নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।এই নাটকে দেখানো হয়েছে, জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে একটি ভুল বিশ্বাস থেকে। নিজের ভবিষ্যৎ অন্ধকার ভেবে আশিক সম্পর্ক, পরিবার ও মানুষকে নতুনভাবে জানতে শেখে। কখনো কখনো একটি ঘটনাই একজন মানুষের চিন্তা, আচরণ এবং জীবনের অগ্রাধিকার সম্পূর্ণ বদলে দিতে পারে। সেই উপলব্ধিই নাটকের মূল শক্তি। নাটকটি প্রসঙ্গে কেয়া পায়েলের ভাষ্য- এর আগে ইয়াশের সঙ্গে মনে রেখো আমায়, তোমায় বলা হয়নি, মায়াবী, অতঃপর একসাথে, চিরসাথীসহ আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সব নাটকেরই রেসপন্স খুব ভালো। যত্নে থেকো নাটকটির গল্প সুন্দর। ইশতিয়াক ভাইয়ের গল্পটি খুব ভালো লেগেছে আমার। আর নির্মাতাও বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন যত্নে থেকো। আশা করছি ভালো লাগবে দর্শকের।
নাটকের পাশাপাশি ওটিটিতেও অভিনয় করেন কেয়া পায়েল। বর্তমানে কাজ করছেন চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে জাহিদ প্রীতমের পরিচালনায় ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে। এর গল্প এগিয়েছে এ যুগের এক জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েন কেন্দ্র করে। গল্পের এক প্রান্তে সহজ-সরল, সৎ যুবক আনিস; অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা। যার স্বপ্ন সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ, সেলিব্রিটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় রঙিন দুনিয়া ঘিরে। আনিস চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, অনামিকা চরিত্রে কেয়া পায়েল। কাজের ধারাবাহিকতায় ভবিষ্যতে বড়পর্দায় নিজেকে আরও বড় পরিসরে মেলে ধরার ইচ্ছা রয়েছে বলে জানান কেয়া পায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com