বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে নারী এমপিকে দিয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ভিত্তি প্রস্তরের প্রস্তুতি জামায়াতের বিক্ষোভ

Reporter Name / ১
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর তানোরে স্থানীয় জামায়াতের এমপিকে মাইনাস করে সংরক্ষিত নারী এমপিকে দিয়ে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন ও ১টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধনের প্রস্তুতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তানোর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সোনালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে গোল্লা পাড়া বাজার ঘুরে থানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডিএম আক্কাস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মুন্ডমালা পৌর সভার জামায়াতের মেয়র প্রার্থী আনিসুর রহমান, তানোর পৌর সভায় জামায়াতের মেয়র প্রার্থী মাহাবুর রহমান চৌধুরী। তানোর পৌর জামায়াতের আমীর মুখছেদ আলী, সেক্রেটারি জুয়েল রানাসহ জামায়াতের উপজেলা পর্যায়ের নেতা কর্মী সমর্থক ও প্রতিটি ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নির্বাচিত সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমানকে মাইনাস করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে দিয়ে তানোর উপজেলার কৈয়ল হাট কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন এবং কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ ও কৃষ্ণপুর বাইতুননুর মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিষয়টি জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা আরো বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অবমূল্যায়ন ও গনতান্ত্রিক মুল্যবোধ এবং রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। তারা, এসব ভবনের ভিত্তি প্রস্তর ও নবনির্মিত ভবনের উদ্বোধন স্থগিত করে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নির্বাচিত জনপ্রতিনিধিদের মুল্যায়নের আহবান জানান। নয়তো আগামীতে কঠোর অবস্থানে গিয়ে এধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ড রুখে দেয়ারমত কর্মসুচী দেয়ার পাশাপাশি সঠিক জবাব দিতে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com