বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের পচাগলা লাশ উদ্ধার

Reporter Name / ০
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের পাঁচ দিন পর খালের কচুরিপানার ভেতর থেকে মিলন মিয়া (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকার একটি খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে। পেশায় তিনি একজন ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশাচালক ছিলেন।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বেড়খালী এলাকায় জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় কয়েকজন কৃষক খালের কচুরিপানার ভেতরে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন। ঘটনার আকস্মিকতায় তারা বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তারা দ্রুত তাড়াশে এসে মিলনের মরদেহ শনাক্ত করেন।পরিবার সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মিলন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য নানা স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো হওয়ায় এতে মারাত্মক পচন ধরেছিল এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। মরদেহের পরনে একটি টি-শার্ট ও ফুলপ্যান্ট ছিল।তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান,”মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং স্বজনরা লাশ শনাক্ত করেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com