বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে রাজশাহীর তানোরে এক বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ আগস্ট শনিবার তানোর থানা পুলিশের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।​সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাইমুল হাছান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.মাসুদ পরভেজ এর সঞ্চালনায় ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক নাঈমা খান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আঃ সালাম, এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন,সেক্রেটারি ডিএম আক্কাস আলী,তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, এবং মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক সহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।​এ সময় আমন্ত্রিত প্রধান অতিথি উপস্থিত সাধারণ মানুষের মুখ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।এবং তাৎক্ষণিক সমাধানের জন্য তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজকে  নির্দেশ প্রদান করেন।​সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন এবং উগ্রবাদ নির্মূল করতে কেবল পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ।অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।পরে তিনি থানা চত্বরে একটি আমের চারা রোপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com