বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

দেশজুড়ে ফলাফলে ধস নামলেও রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ গোল্ডেন জিপিএ-৫

Reporter Name / ১
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী রাজশাহী ক্যাডেট কলেজ। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা ৪৯ জন শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। আজ সোমবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক আনুষ্ঠানিকভাবে অভাবনীয় এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, চলতি বছর রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মোট ৪৯ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। তাদের মেধা, কঠোর পরিশ্রম ও শিক্ষক-অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি প্রত্যেকেই সর্বোচ্চ মানসূচক ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করতে সক্ষম হয়েছে।ফলাফলের বিষদ বিশ্লেষণে দেখা যায়, মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের মেধা ও সুনামের ধারা অত্যন্ত দীর্ঘদিনের। শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, ক্যাডেটদের কেবল পাঠ্যপুস্তকনির্ভর প্রাতিষ্ঠানিক শিক্ষাতেই সীমাবদ্ধ রাখা হয় না, বরং তাদের শারীরিক ও মানসিক সুষম বিকাশকে সমান গুরুত্ব দেওয়া হয়। এরই অংশ হিসেবে মৌলিক সামরিক ক্যাডেট প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বৈচিত্র্যময় সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান শিক্ষার্থীরা, যা তাদের অ্যাকাডেমিক ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলে।সফলতার পেছনের ভিত্তি তুলে ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, শিক্ষার্থীদের গুণগত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি প্রমিত নৈতিক চরিত্রে বলীয়ান হয়ে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর মূল লক্ষ্য। আগামীতেও সাফল্যের এই ধারাবাহিক উৎকর্ষ ধরে রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন।উল্লেখ্য, চলতি বছর সার্বিকভাবে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার হার বিগত বছরের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। দেশজুড়ে এমন নিমুখী সূচকের মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজের সকল পরীক্ষার্থীর শতভাগ সাফল্য ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনের এই উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষাঙ্গনে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com