বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মোহনপুরে গৃহবধূর কব্জি কর্তন

Reporter Name / ০
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

কাটা হাত নিয়ে থানায় স্বামী, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার :পারিবারিক মারাত্মক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে রাজশাহীর মোহনপুরে ফাহিমা (৪২) নামের এক গৃহবধূর ডান হাতের কব্জি ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার রোমহর্ষক ঘটনা ঘটেছে। নিজ স্বামীর দুলাভাই জালাল উদ্দিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই হামলার অভিযোগ উঠেছে। নৃশংস এই ঘটনার পর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিরে স্ত্রীর বিচ্ছিন্ন কব্জি হাতে নিয়ে সরাসরি মোহনপুর থানায় হাজির হন ভুক্তভোগীর স্বামী শরিফুল ইসলাম।শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাকশিমইল ইউনিয়নের করিশা গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে শরিফুল ইসলামের পরিবারের সাথে একই গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে এবং তাঁর দুলাভাই জালাল উদ্দিনের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় সেই শত্রুতার জেরে জালাল ধারালো চাপাতি নিয়ে ফাহিমার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে কোপ লেগে ফাহিমার ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। রক্তাক্ত ও মারাত্মক আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফাহিমাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন স্বজন ও স্থানীয়রা।পরদিন রোববার (৯ আগস্ট) বিকেলে আহতের স্বামী শরিফুল ইসলাম স্ত্রীর বিচ্ছিন্ন হওয়া কব্জিটি একটি পাত্রে করে নিয়ে মোহনপুর থানায় গিয়ে হাজির হন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের আকুতি জানান। কাটা হাত নিয়ে থানায় উপস্থিত হওয়ার ঘটনাটি থানা প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।এ মর্মান্তিক ঘটনার খবর পেয়ে দ্রুত তৎপর হয় পুলিশ। রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে হামলায় সরাসরি জড়িত প্রধান অভিযুক্ত জালাল উদ্দিন ও তার সহযোগী রবিউলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই হামলায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন এবং গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com