বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ফের বিয়ে করলেন সোহানা সাবা

Reporter Name / ৪
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে নিয়ে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। এবার তিনি জানালেন, তার জীবনে নতুন একজন মানুষ এসেছেন। প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেছেন তিনি। তার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় একজন ব্যবসায়ী।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে সোহানা বলেন, আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি। তবে স্বামীর সঙ্গে সম্পর্ক কিংবা বিয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করতে আগ্রহী নন তিনি। বরং নতুন সংসারে ভালো থাকার কথাই জানিয়েছেন সাবা।একসময় নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সোহানা সাবা। প্রায় এক দশকের সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন এগিয়ে নেন এই অভিনেত্রী। বিচ্ছেদের পরের সময়টা সোহানা সাবার জন্য খুব একটা সহজ ছিল না। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন সামলে ধীরে ধীরে নিজের কাজ ও সন্তানকে ঘিরে নতুন করে জীবন সাজাতে থাকেন তিনি। সময়ের সঙ্গে নিজের জায়গাটিও তৈরি করে নেন। এরই মধ্যে পরিচয় হয় ফয়সালের সঙ্গে। সেই সম্পর্কই একসময় পরিণতি পায় বিয়েতে।টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরবর্তী সময়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেন। চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত অভিনেত্রী ও নির্মাতা কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। তবে মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’। এরপর একে একে বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’। দেশের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com