সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

ময়মনসিংহে রাব্বি হত্যাকান্ডে জড়িত আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ১০
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১:০৫ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের মাসকান্দায় চাঞ্চল্যকর রাব্বি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। রোববার (১৬ আগস্ট) নগরীর মাসকান্দা ১৫ নম্বর ওয়ার্ড এলাকাস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাব্বি হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে নিহত রাব্বির স্ত্রী মিথিলা আক্তার অভিযোগ করে বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, রাব্বি কোনো চাঁদাবাজ ছিলেন না; বরং পাসপোর্ট অফিস এলাকায় চাঁদাবাজি বন্ধে তিনি ভূমিকা রেখেছিলেন। মিথিলা আক্তার আরও অভিযোগ করেন, হামলাকারীরা ফোন করে রাব্বিকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি দোকানের ভেতরে ঢোকায়। পরে দোকানের সাটার বন্ধ করে তাকে হত্যা করা হয়। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন উল্লেখ করে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন মিথিলা। তিনি জানান, তার গর্ভে আট মাসের সন্তান রয়েছে এবং ১৭ মাস বয়সী আরও একটি সন্তান রয়েছে। এ সময় এলাকাবাসী রাব্বি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এর আগে গত ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মাসকান্দা এলাকার একটি কম্পিউটার দোকানে মাসকান্দা হাই স্কুল রোডের বাসিন্দা মোবারক হোসেন এর পুত্র রুবেল হোসাইন রাব্বি ২৮ কে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে খালেক, সাব্বির ও তাদের সহযোগীরা। এই ঘটনায় নিহত রাব্বির বাবা মোবারক হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতেই মামলার প্রধান আসামি খালেককে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শহরের মধ্য বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান সহযোগী সাব্বিরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে এক আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host