বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নওগাঁর মান্দায় ব্র্যাক ম্যানেজারের বিরুদ্ধে হামলা, ফাঁকা চেক ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ১
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাটে গভীর রাতে এক গৃহবধূর স্বামীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং ব্যাংকের ফাঁকা চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্র্যাক ব্রাঞ্চের দাবি করা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১:৩০ মিনিটে সাবাইহাট ব্র্যাক শাখার তথাকথিত ম্যানেজার বাবুল মিয়ার নেতৃত্বে কর্মী রাজু আহমেদ, মোসা: শিক্ষা খাতুন, মিঞ্জুয়ারা এবং স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসলাম হোসেন ও তার স্ত্রী সাইদা খাতুন একত্রিত হয়ে অনিতা রানীর স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে নিজ ঘরেই বন্দী করে রাখা হয়।পরিস্থিতি আশঙ্কাজনক দেখে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে মান্দা থানার এসআই আশিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ সদস্যরা সতর্কবার্তা দিয়ে স্থান ত্যাগ করেন।অভিযোগ উঠেছে, পুলিশ চলে যাওয়ার পরপরই রাত ৩:৪৫ মিনিটের দিকে অভিযুক্তরা পুনরায় ভুক্তভোগীর ওপর হামলা চালায়। ম্যানেজার বাবুল মিয়া, রাজু আহমেদ ও অনিতা রানী ভুক্তভোগীকে মারধর করে তার কাছ থেকে সোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের (SIBL) একটি ফাঁকা স্বাক্ষর করা চেক (চেক নং- 6121340003416), ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর, নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।ভুক্তভোগী এর প্রতিবাদ করলে এবং চেকে স্বাক্ষর নেওয়ার কারণ জানতে চাইলে তাকে কিস্তির টাকার কথা বলে চুপ থাকতে বাধ্য করা হয়। এ সময় ম্যানেজার বাবুল মিয়া তাকে স্ত্রীকে দিয়ে ডিভোর্স দেওয়ানো ও এলাকা ছাড়ার হুমকি দেন। পরবর্তীতে প্রমান লোপাটের উদ্দেশ্যে ভুক্তভোগীর মোবাইল ফোনটি ভেঙে ফেলে রাত ৩:৪৫ মিনিটে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পুনরায় মান্দা থানা পুলিশকে অবহিত করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com