বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে নাবিলা টেড্রার্সের সিন্ডিকেট বিক্ষুব্ধ কৃষক

Reporter Name / ১
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে সরকার নির্ধারিত পরিবেশকের (ডিলার) মিলছে না সার, ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের কৃত্রিম সংকটে খরচ বাড়ছে কৃষকের। তবে ডিলারদের ঘরে সার না থাকলেও খোলাবাজারে বেশী দাম দিলেই
সার মিলছে। চাষিদের ডিএপি সার ব্যবহারের জন্য উৎসাহিত করছে কৃষি বিভাগ। কিন্তু তানোরে সরকার নির্ধারিত পরিবেশকদের (ডিলার) কাছে গিয়ে প্রয়োজন অনুযায়ী সারটি পাচ্ছেন না কৃষকেরা। যদিও কৃষি বিভাগ বলছে, ডিএপির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কৃষকদের অভিযোগ, চাহিদা বাড়ায় এই সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। ফলে বাজার থেকে বেশি দামে তাঁদের কিনতে হচ্ছে।স্থানীয় কৃষকেরা জানান, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) বিসিআইসি সার ডিলার মেসার্স নাবিলা টেড্রার্স সার সিন্ডিকেট করে বেশী দাম নিচ্ছেন।তবে ক্রয় রশিদে সরকার নির্ধারিত দাম লিখছেন,কেউ প্রতিবাদ করলে তাকে সার দেয়া হচ্ছে না।আবার কৃষকেরা সার না পেলেও কর্মচারী বাবু তার আত্মীয়-স্বজনের গোপণে সার দিচ্ছেন।এতে কৃষকেরা সার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।কৃষকদের অভিযোগ এই ডিলারের জন্য বরাদ্দকৃত ভর্তুকির সারের সিংহভাগই চলে যাচ্ছে কালোবাজারে। কৃষকেরা বলছে, বাফার গুদাম বা বিভিন্ন বন্দর মোকাম থেকে এই ডিলার বরাদ্দের কিছু সার দোকানে আনলেও বড় অংশই পাচার করছে চোরাই ফড়িয়াদের কাছে।সরেজমিন পরিদর্শন ও ক্রয় রশিদ তদন্ত করা হলেই অভিযোগের সত্যতা মিলবে।স্থানীয় কৃষকেরা এই ডিলারের লাইসেন্স বাতিল ও নতুন ডিলার নিয়োগের দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে মেসার্স নাবিলা টেড্রার্সের ম্যানেজার বাবু এসব অভিযোগ অস্বীকার করে বলেন,সরকার চাহিদামতো সার সরবরাহ করতে পারছে না। তাই কৃষকের চাহিদা মতো সার দিতে পারছি না,কেউ সার না পেলেই বিভিন্ন অপপ্রচার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com