বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে সরিষা মিলে নীরবে ডাকাতি, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

Reporter Name / ৪
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর তানোরে এক তেল মিল কারখানায় নীরবে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে তানোর উপজেলা যুবদলের সেক্রেটারি শরীফ উদ্দিন মুন্সির মালিকানাধীন উপজেলার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারের তিনশ গজ দূরে অবস্থিত ‘রাদিয়া এগ্রো’ নামের তেল মিল কারখানায় এ ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে দুটি তালা কেটে ভেতরে ঢ়ুকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এসময় মিলে ছিল না কোন পাহারাদার। কারখানার ড্রাইভার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তেল মিল কারখানা বন্ধ করা হয়। ভোরে ড্রাইভার ও হেলপার কারখানায় গিয়ে দেখেন তালা কাটা। অবাক হয়ে ভিতরে ঢুকে দেখেন কিছুই নেই, সব মালামাল লুট হয়ে গেছে। কারখানার হেলপার শুভ কুমার জানান, গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত মিলের দুটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা মিলে থাকা বিপুল পরিমাণ সরিষার তেল, খৈল, ভুট্টা এবং তেল মাড়াইয়ের মূল্যবান বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। ডাকাতির ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে অতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ‘রাদিয়া এগ্রো’ নামের তেল মিল কারখানার প্রোপাইটার তানোর উপজেলা যুবদলের সেক্রেটারি শরীফ উদ্দিন মুন্সি বলেন, তিনি বর্তমানে জুরুরি কাজে রাজধানী ঢাকায় অবস্থান করছেন। তার কারখানার ড্রাইভার দিলীপ কুমার ও হেলপার শুভ কুমার তেল মিল কারখানায় ডাকাতির ঘটনা সম্পর্কে জানিয়েছে। পরে তানোর থানা পুলিশকে তিনি অবগত করেছেন। পূর্ব পরিকল্পিতভাবে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ডাকাতি ও আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, যুবদল নেতার তেল মিল কারখানায় ডাকাতি নয়, চুরি হয়েছে। মোবাইলে অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপরও তদন্ত শুরু হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com