বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

Reporter Name / ৬
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :মাদক ও জুয়ামুক্ত নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে রাজশাহীতে সাঁড়াশি তৎপরতা জোরদার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক অপরাধবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে কাটাখালী থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনার পাশাপাশি গণসচেতনতামূলক বিট পুলিশিং সভার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কাটাখালী থানার অন্তর্গত টাঙ্গন, চৌমুহনী ও গোবিন্দপুর এলাকায় একযোগে এ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সংশ্লিষ্ট এলাকায় মাদক কারবারি ও জুয়াড়িদের গতিবিধি নিয়ন্ত্রণে নিবিড় নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসব সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।মতবিনিময় সভায় বক্তারা মাদকদ্রব্য সেবন, বিপণন ও জুয়ার সামাজিক ও পারিবারিক ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, মাদকের সঙ্গে জড়িতরা সমাজের শত্রু। যেকোনো মূল্যে এদের মূলোৎপাটন করতে হলে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। নিজ নিজ পাড়া-মহল্লায় মাদক ও জুয়া সংক্রান্ত যেকোনো তথ্য নির্ভয়ে ও তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালনের জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের জনসম্পৃক্ততামূলক সচেতনতা কার্যক্রম তৃণমূল পর্যায়ে চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com