বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ৪
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নগরীতে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।বিকেলে শোভাযাত্রা শুরুর মুহূর্তে হঠাৎ বৃষ্টি নামলেও তা ভক্ত ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রধান অতিথি স্বয়ং বৃষ্টিতে ভিজে শোভাযাত্রার সম্মুখভাগে অংশ নেন এবং আয়োজকদের সঙ্গে পদযাত্রায় শামিল হন। বৈরী আবহাওয়ার মাঝেও তাঁর এমন সরাসরি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত এবং দলীয় নেতাকর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার করে।উপস্থিত জনতার উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের সেতুবন্ধন রচনা করে। আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত। কোনো ধরনের অপশক্তি যাতে দেশের এই চিরন্তন সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিনষ্ট করতে না পারে, সেজন্য সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন।শোভাযাত্রাটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর শাখার শীর্ষ নেতৃবৃন্দসহ নগরীর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন। বিভিন্ন ধর্মীয় প্রতীক ও বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com