বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে মাটির ঘরের দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

Reporter Name / ৪
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে টানা ভারী বর্ষণে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে চাপা পড়ে সাহেদা বেগম (২৭) নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বনকেশর চকপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদা বেগম ওই গ্রামের বাসিন্দা আল-আমিনের স্ত্রী।স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত থেকেই তানোর উপজেলাসহ আশপাশের এলাকায় টানা বৃষ্টিপাত শুরু হয়। রাতের ভারী বৃষ্টির কারণে পুরোনো মাটির ঘরের দেয়ালটি নরম ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। রোববার ভোরে সাহেদা বেগম ঘরের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ মাটির দেয়ালটি ধসে সরাসরি তাঁর শরীরের ওপর পড়ে। বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে মাটি সরিয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।তাৎক্ষণিকভাবে তাঁকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে সাহেদা বেগমের মৃত্যু হয়। এই আকস্মিক দুর্ঘটনায় পুরো পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মাটির দুর্বল দেয়াল ধসে পড়ে ওই নারী চাপা পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com