বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ভারি বর্ষণে গুচ্ছ গ্রামে হাঁটু পানি

Reporter Name / ০
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে গত শনিবার রাতভর টানা ভারি বর্ষণে নিচু এলাকায় অবস্থিত বেশ কিছু গুচ্ছগ্রামে হাঁটু পানি জমেছে বলে খবর পাওয়া গেছে। রাতে হঠাৎ এমন ভারী বৃষ্টিতে অসহায় দরিদ্র অনেক পরিবার গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। তানোর উপজেলার নিচু এলাকার ধানের জমিতে তৈরি করা গুচ্ছ গ্রামগুলোর প্রায় প্রতিটি ঘরেই পানি প্রবেশ করেছে। ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে গুচ্ছগ্রামে বসবাসরত হতদরিদ্র পরিবারগুলো।সরেজমিন রোববার (৬ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার কোয়েলহাট উত্তর পাড়া গুচ্ছগ্রামে দেখা গেছে, প্রায় ২০টি বাড়ির সবগুলো ঘরেই পানি প্রবেশ করেছে। এবং চার পার্শ্বে পানি থৈ থৈ করছে। এতে বসবাসরত দরিদ্র পরিবারগুলো গ্রামের উচু এলাকার মানুষের বাড়িতে ও উঠানে আশ্রয় নিয়েছেন। আবুল কাশেম নামের এক ব্যাক্তি বলেন, রাতের হঠাৎ প্রচুর বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকতে শুরু করে পানি। তাড়া হুড়ো করে সবাই বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিই।তিনি বলেন, নিচু এলাকা হওয়ায় একটু বৃষ্টি হলেই চার পাশে পানি জমে যায় আর ভারি বৃষ্টি হলে পানি ঘরে ঢুকে যায়। আব্দুল জব্বার জানান, গুচ্ছগ্রাম গুলো নিচু এলাকার ধানী জমিতে তৈরি করায় প্রতিবছরই বর্ষার সময় পানি উঠে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এতে দরিদ্র শ্রেনীর মানুষগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সহায় সম্বলহীন দরিদ্র এই পরবার গুলো চরম কষ্টের মধ্যে পড়েছেন। সরকারী ভাবে সহায়তা করার দাবি জানিয়েছেন তারা।তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ১ নম্বর ওয়ার্ড মেম্বার মফিজ উদ্দিনকে পাঠিয়েছিলাম। বর্তমানে গুচ্ছ গ্রামের ঘরগুলো থেকে তারা গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কয়েকদিন সময় লাগবে তাদের গুচ্ছগ্রামের ঘরে ফিরতে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও  ও পিআইও  সাহেবকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদান করা জরুরি হয়ে পড়েছে। অন্য এলাকার ঘরে পানি ঢোকার খবর পাননি বলেও জানান তিনি।তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাঈমা খান বলেন, কোয়েল উত্তরপাড়া আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামের বাড়ি গুলোতে পানি ঢোকার খবর পেয়েছি সরকারী ভাবে সহায়তা করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com