বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,জিডি

Reporter Name / ০
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো: শাহিনুর রহমান সোনা’কে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিরাপত্তা চেয়ে সাংবাদিক শাহিনুর রহমান সোনা বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডি সূত্রে জানা গেছে, সাংবাদিক শাহিনুর রহমান সোনা ‘দৈনিক সকালের সময়’ পত্রিকায় রাজশাহী ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর পত্রিকার পোর্টালে এবং পরদিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর দৈনিক সকালের সময় পত্রিকায় “সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনটি প্রকাশের পর গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ৩:৫৭ ঘটিকায় বোয়ালিয়া থানাধীন অলোকার মোড়ে নিজ কর্মস্থলে অবস্থানকালে সাংবাদিক শাহিনুরের ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর (০১৭১৪৮১৪৯৮১) থেকে কল আসে। কল দেয়া ব্যক্তি সংবাদটিকে কেন্দ্র করে তাঁকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপবাদ দেয়। একই সঙ্গে সুযোগ পেলেই সাংবাদিক শাহিনুরকে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। হুমকিদাতা বিএনপি’র একজন শীর্ষস্থনীয় নেতা এবং দুদকের একজন উর্ধতন কর্মকর্তার নাম করে তারা তার নিকট আত্মীয় বলে পরিচয় দেন।ঘটনার পর সাংবাদিক শাহিনুর রহমান বোয়ালিয়া মডেল থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৪২, তারিখ: ০৮/০৯/২০২৬) আবেদন করেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শাহিনুর রহমান সোনা জনতার সময়কে বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির মুখে পড়তে হয়েছে। এতে আমি ও আমার পরিবার মারাত্মক আতঙ্কে আছি। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com