বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বীরত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি: রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

Reporter Name / ১৩৬
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন




স্টাফ রিপোর্টার:পেশাগত চরম উৎকর্ষ, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির মর্যাদাপূর্ণ পুলিশ পদক অর্জন করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ডিআইজি মো. আশিক সাঈদকে আনুষ্ঠানিকভাবে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের কার্যকালে অসীম সাহস ও বীরত্ব প্রদর্শন, নাগরিক সেবায় অনন্য ভূমিকা, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং সফল তদন্ত নিষ্পত্তির অনন্য নজির স্থাপন করায় তাঁকে এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হয়। একই সঙ্গে অপরাধ দমন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা বাস্তবায়ন এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে সামগ্রিক জননিরাপত্তা জোরদারে তাঁর নেতৃত্বমূলক ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়েছে।দীর্ঘ কর্মজীবনের পেশাগত সততা, অবিচল নিষ্ঠা ও জনকল্যাণে আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে তাঁর এই সম্মাননা অর্জনকে। রেঞ্জ প্রধানের এই রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তিতে রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের প্রতিটি স্তরের কর্মকর্তা ও সদস্যদের মাঝে বইছে আনন্দের আবহ।সংশ্লিষ্টদের মতে, একজন দক্ষ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তার এই মর্যাদা রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার গতিকে আরও বেগবান করবে। একই সাথে এই সম্মাননা রেঞ্জের আওতাধীন প্রতিটি ইউনিটের পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, জনবান্ধব ও কর্মোদ্দীপ্ত হতে গভীরভাবে অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com