সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

Reporter Name / ১৩৯
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন




নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলার মধ্যকার একমাত্র ১২ কিলোমিটার সংযোগ সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন এই গুরুত্বপূর্ণ পথটি দীর্ঘ দিন ধরে সংস্কার না করা এবং সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থার অভাবে সাধারণ পথচারী ও চালকদের জন্য এক প্রকার ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। বিশেষ করে কাশেম বাজার থেকে মোহনপুর থানার প্রধান ফটক পর্যন্ত অংশের অবস্থা অত্যন্ত নাজুক। এর মধ্যে মোহনপুর উপজেলার পোল্লাকুড়ি গ্রামের মসজিদ সংলগ্ন পূর্ব দিকের অংশটিতে খানাখন্দ ও ভাঙন মারাত্মক রূপ নিয়েছে।সরেজমিনে দেখা গেছে, বিগত এক বছর ধরে তানোর-বায়ে সড়কের নির্মাণকাজ চলমান থাকায় দূরপাল্লার ভারী ও অতিরিক্ত যানবাহন বিকল্প হিসেবে এই সংযোগ সড়ক দিয়ে যাতায়াত করছে। ফলে ধারণক্ষমতার অতিরিক্ত চাপে সড়কটির কার্পেটিং ও ইট-সুরকি উঠে গিয়ে তৈরি হয়েছে গভীর সব গর্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত অবকাঠামো-সড়কটির দুপাশে গড়ে ওঠা বাড়িঘর রাস্তা থেকে উঁচুতে থাকা সত্ত্বেও কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নোংরা ও কাদাপানির নিচে বড় বড় গর্ত ঢেকে থাকায় রিকশা, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেল আরোহীরা প্রায় প্রতিদিনই উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।স্থানীয় বাসিন্দা ও নিয়মিত চলাচলকারী যানবাহন চালকদের অভিযোগ, বহু বছর আগে নির্মিত মাত্র ১২ ফুট প্রস্থের এই সড়কটি বর্তমান ট্রাফিক চাপের তুলনায় একেবারেই অপ্রশস্ত। এত দিনেও এটি প্রশস্তকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিকল্প কোনো ভালো যাতায়াত ব্যবস্থা না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, জরুরি রোগী ও বয়োবৃদ্ধদের বাধ্য হয়েই চরম ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করতে হচ্ছে। ভারী গাড়ির চাকার ঘর্ষণে খানাখন্দের আকার দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির শঙ্কা তৈরি করেছে।এলাকাবাসীর দাবি, প্রাণহানি রোধ ও টেকসই সমাধানের জন্য মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিলম্বে সরেজমিন পরিদর্শন করা প্রয়োজন। একই সঙ্গে সড়কটি জরুরি ভিত্তিতে প্রশস্তকরণ, পুনর্নির্মাণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক জানান, সড়কটির বেহাল অবস্থার বিষয়ে পূর্বে কেউ আনুষ্ঠানিকভাবে তাঁকে অবগত করেনি। তবে তিনি দ্রুত বিষয়টি সরেজমিনে খোঁজ নিয়ে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host