দৈনিক রাজশাহীর আলোর ১৬ বর্ষপূর্তি ও ১৭ বর্ষে পদার্পণ: প্রধান অতিথি রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
Reporter Name
/ ৬১
আপডেট :
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
Share
স্টাফ রিপোর্টার :নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য পরিবেশে উদযাপিত হয়েছে স্থানীয় জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক রাজশাহীর আলো’-এর ১৬ বর্ষপূর্তি ও ১৭তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক রাজশাহীর আলো সমাজ বিনির্মাণে এবং রাজশাহীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণমানুষের অধিকার ও সত্যের পক্ষে তাদের এই সাহসী যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতাদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কেক কাটা হয়। পরবর্তীতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পত্রিকার সম্পাদক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
Share the post "দৈনিক রাজশাহীর আলোর ১৬ বর্ষপূর্তি ও ১৭ বর্ষে পদার্পণ: প্রধান অতিথি রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন"