মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তানোরে ৩০ পিস ইয়াবাসহ সুজন গ্রেফতার, পাঠানো হলো আদালতে

Reporter Name / ৮৪
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন




ভ্রাম্যমাণ প্রতিবেদক :রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মো. সুজন মিয়া (২৪) নামে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুজন তানোর উপজেলার ছাঐড় গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। আজ তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসানের দিক-নির্দেশনায় এবং এসআই উৎপল কুমারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল এই অভিযান পরিচালনা করে।এর আগে, গত ৮ নভেম্বর তানোর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ৩) রুজু করা হয়। মামলার এজাহার অনুযায়ী, আসামির হেফাজত থেকে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যমানের ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩ গ্রাম।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। এরই ধারাবাহিকতায় সুজন মিয়াকে গ্রেফতারের পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত তানোর গড়তে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host