মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো আইফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল আরএমপি ডিবি দেনমোহর ২ লাখ হলেও সার্জেন্ট সাবিহা নেন ৪৯ লাখ, নেপথ্যের গল্প জানালেন সাইফ রাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদ ধস রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

হারানো আইফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল আরএমপি ডিবি

Reporter Name / ৪৯
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ন




স্টাফ রিপোর্টার :রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) হারানো একটি অত্যাধুনিক আইফোন-১৬ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে ফোনটি এর প্রকৃত মালিক ভারতীয় নাগরিক সাবিহা পারভিনের হাতে তুলে দেওয়া হয়। সাবিহা পারভিন রাজশাহীর স্বনামধন্য বারিন্দ মেডিকেল কলেজে অধ্যয়নরত একজন শিক্ষার্থী।আরএমপি গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে সাবিহা পারভিনের ব্যবহৃত মূল্যবান আইফোন-১৬ মোবাইল ফোনটি হারিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বিষয়টি তদন্ত শুরু করে আরএমপি ডিবি পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফোনটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হয়।এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর আরএমপির গোয়েন্দা বিভাগের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে দুটি ল্যাপটপসহ চুরি ও হারিয়ে যাওয়া মোট ১২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ওই ১২টি মোবাইল ফোনের মধ্যেই সাবিহা পারভিনের হারিয়ে যাওয়া আইফোন-১৬ সেটটি পাওয়া যায়।পরবর্তী সময়ে উদ্ধারকৃত আলামত হিসেবে ফোনটি জব্দ দেখিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর বিজ্ঞ আদালতের সুস্পষ্ট আদেশক্রমে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে আরএমপি ডিবি কার্যালয় থেকে আইফোন-১৬টি প্রকৃত মালিক সাবিহা পারভিনের কাছে ফিরিয়ে দেওয়া হয়,নিজের প্রিয় ও মূল্যবান মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভারতীয় শিক্ষার্থী সাবিহা পারভিন। দ্রুততম সময়ের মধ্যে ফোনটি উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।আরএমপি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মহানগরবাসীর পাশাপাশি রাজশাহীতে অধ্যয়নরত দেশি-বিদেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। হারানো ও চুরি হওয়া সম্পদ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে আরএমপি ডিবির এ ধরনের জনবান্ধব অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host