শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওসি মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় তানোরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতার অভিযোগ নিয়ে তদন্ত সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন জামায়াত আমির: মামুনুল হক গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে নতুন মাত্রা; মাঠে নামছে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! হারানো আইফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল আরএমপি ডিবি দেনমোহর ২ লাখ হলেও সার্জেন্ট সাবিহা নেন ৪৯ লাখ, নেপথ্যের গল্প জানালেন সাইফ রাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদ ধস রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

ওসি মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় তানোরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার

Reporter Name / ৪৪
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:১০ অপরাহ্ন




স্টাফ রিপোর্টার :রাজশাহীর তানোরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় পুলিশের বিশেষ তৎপরতা ও অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল-সমাবেশে অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল গ্রামের মো. মাসুদ রানার ছেলে মো. তারেক আহম্মেদ (২৪), একই গ্রামের মো. সওদাগর আলীর ছেলে মো. খাইরুল হাসান (২০) এবং কলমা ইউনিয়নের চাকুইট গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৩)।পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে, তারেক আহম্মেদ ও খাইরুল হাসানের নাম তদন্তে পাওয়া আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তাদের বিরুদ্ধে তানোর থানার এফআইআর নম্বর-৬, তারিখ ১০ নভেম্বর ২০২৬, জিআর নম্বর-২৭৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে। এছাড়া খাইরুল হাসানের বিরুদ্ধে একই থানার এফআইআর নম্বর-১৪, তারিখ ১৬ অক্টোবর ২০২৬, জিআর নম্বর-২৬৪-এর মামলার তথ্যও নথিতে উল্লেখ রয়েছে।অপরদিকে আনোয়ার হোসেনের বিরুদ্ধে তানোর থানার এফআইআর নম্বর-১৪, তারিখ ১৬ অক্টোবর ২০২৬, জিআর নম্বর-২৬৪, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় মামলা রয়েছে। তার নামও তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।পুলিশের নথিতে তারেক আহম্মেদকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে কলমা, পাঁচন্দর ও কামারগাঁ এলাকায় মিছিলে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। খাইরুল হাসানকে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে ওইসব এলাকায় মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে আনোয়ার হোসেনকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে মিছিলে অংশগ্রহণের অভিযোগ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তানোর থানা পুলিশ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই এবং মামলার তদন্তের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ওসি মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় পুলিশ সদস্যরা অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালান। পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।এদিকে তানোর থানার ওসি মাহমুদুল হাসানের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশের এ ধরনের তৎপরতায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host