বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ত্রিশালে চাঁদা বন্ধের দাবিতে সিএনজি- অটোরিকশা চালকদের উপজেলা প্রশাসন ঘেরাও

Reporter Name / ১৩২
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে সিএনজিচালিত অটোরিকশায় পৌরসভার নামে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের প্রতিবাদে উপজেলা ঘেরাও করেছে চালকরা।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা প্রতি ১০ টাকার পরিবর্তে ২০ টাকা চাঁদা দাবির প্রতিবাদে উপজেলা পুড়াবাড়ি সিএনজিচালিত অটোচালকদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এই ঘেরাও কর্মসূচিতে অবস্থান নেন। পরে স্থানীয় প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা বারটার দিকে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।

চালকদের অভিযোগ, উপজেলার পৌর এলাকার পোড়াবাড়ি সিএনজি স্ট্যান্ড থেকে পোড়াবাড়ি- আছিম এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। আগে পৌরসভার নামে দিনে প্রতিটি গাড়ি থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করা হতো। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর হঠাৎ ক্ষমতার পালাবদলে সিএনজি অটোরিকশা গুলোর শৃঙ্খলা না থাকায় চাঁদার হার বাড়ছে। এক নেতা চাঁদা নেয়-আরেক নেতা হাজির হয়। তাছাড়া পৌরসভার নামেও তুলা হয় চাঁদা।আগে পৌরসভার নামে ১০টাকা চাঁদা নিলেও হঠাৎ চাঁদার পরিমাণ বেড়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।বর্তমান সময়ে প্যাসেঞ্জার সংকট থাকায় সিএনজি অটোরিকশা চালকদের রোজগার কম হলেও রাস্তার বিভিন্ন পয়েন্টে চাঁদা দিতে বাদ্য হতে হয়।ফলে সারাদিন গাড়ী চালিয়ে রাতে চাল-ডাল ক্রয় করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এসব চাঁদার টাকা দিতে না চাইলে চালকদের নানাভাবে হুমকি দেওয়া হয়।

পোড়াবাড়ী স্ট্যান্ডের কয়েকজন সিএনজিচালিত বলেন, প্রতিদিন টাকা না দিলে ওই সড়কে গাড়ি চলতে দেওয়া হয় না। ‘জিনিসপত্রের দাম বেশি, যাত্রী কম হওয়াতে প্রতিদিন মালিককে জমার টাকা দিয়ে চলতে এমনিতেই কষ্ট হচ্ছে। আমরা এ ধরনের চাঁদা থেকে মুক্তি চাই। আমরা এ ধরনের জুলুম থেকে বাঁচতে চাই।’

সিএনজি চালকরা জানান, প্রশাসনের আশ্বাস পেয়ে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছেন। চাঁদা আদায় বন্ধ না হলে সামনে তাঁরা কঠোর কর্মসূচি পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com