বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বাংলা টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ৪১৪
আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪, ৩:১১ অপরাহ্ন



মোঃ মনিরুজ্জামান মনি:
বিশ্বজুড়ে বাংলা এই স্লোগানে আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা, কেক কাটা, চিত্রাঙ্কন ও পুরস্কার মধ্য দিয়ে রাজশাহীর তানোরে ‘বাংলা টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৯ মে) বেলা ১২টায় তানোর উপজেলা প্রশাসনিক হলরুমে কেক কেটে বাংলা টিভির ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
বাংলা টিভির তানোর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের সার্বিক পরিচালনায় এ সময়ে শুভেচ্ছা জানাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর থানার ওসি আব্দুর রহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান, বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ, বিশিষ্ট কবি ও কথাকার মঈন শেখ, তানোর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদ সাজু, সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলা টিভির দর্শক ফোরামের সভাপতি বকুল হোসেন, ক্যাশিয়ার বিশ্বজিত চৌধুরী, বাংলা টিভির ক্যামেরা পারশন সৈয়দ মাহমুদ শাওন ছাড়াও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং তানোরের তিন প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
পরে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তানোর পৌরশহরের অর্কিড স্কুল এন্ড কলেজ হলরুমে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন তানোর থানার ওসি আব্দুর রহিম।
আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ‘বাংলা টিভি ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সাংবাদিককে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি ‘বাংলা টিভি দুর্বার গতিতে এগিয়ে যাবে এমন কামনা করেন। একই সঙ্গে বাংলা টিভির প্রধান উপদেষ্টা কিংবদন্তী প্রয়াত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com